সিলেট |
প্রকাশিত: 3:55 PM, July 14, 2021
ক্রীড়া প্রতিবেদকঃঃ
কথা ছিল ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মুশফিকুর রহিম। কিন্তু হঠাৎ করেই সিরিজ শুরুর আগেই পারিবারিক কারণে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত
করেছে। তবে ঠিক কী কারণে দেশে ফিরছেন মুশফিক, তা জানতে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মুশফিকের মা-বাবার করোনা সংক্রমণ দেখা দেওয়ায় দেশে ফিরছেন তিনি।
বিসিবি জানিয়েছিল, ‘মুশফিকুর রহিম পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।’ তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।
আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজে। তবে সেই সিরিজের আগেই আজ রাতে দেশে ফিরে আসবেন মুশফিক। যদিও দেশে থাকতেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি।