সিলেট |
প্রকাশিত: 3:26 PM, July 18, 2021
ক্রীড়া প্রতিবেদকঃঃ
করোনার মধ্যে বিয়ে সেরে ফেললেন ভারতের অলরাউন্ডার শিবম দুবে। পাত্রী দীর্ঘ দিনের বান্ধবী অঞ্জুম খান। নেট মাধ্যমেই বিয়ের ছবি দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। সেই ছবি মুহূর্তে ভাইরাল।বিয়ের ছবি পোস্ট করে শিবম ইনস্টাগ্রামে লিখেছেন, ভালোবাসার মানুষের সঙ্গে আমার নতুন জীবন শুরু হয়ে গেল।
বিয়ের ছবি নেট মাধ্যমে ছড়িয়ে যেতেই শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ক্রিকেটার। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান রয়্যালস।ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করেছেন শিবম। বান্ধবী ইসলাম ধর্মের হওয়ার জন্য বিয়ে দুই ধর্ম মতে হয়।
হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন শিবম। ঘিয়ে রঙের লেহঙ্গা ও লাল ওড়নায় কনে অঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধু বান্ধবদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।