চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

প্রকাশিত: 4:12 PM, August 4, 2021

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদকঃঃ

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ হলেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সফরের সময় নিশ্চিত হয়েছে। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর পরের চারটি ম্যাচ। সবকয়টি মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। তবে কখন হবে তা এখনো নিশ্চিত নয়।

 

করোনা পরিস্থিতিসহ অস্ট্রেলিয়ার কঠোর শর্তের কারণে তাদের সঙ্গে সাত দিনে পাঁচ ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ। কিন্তু কিউইদের জন্য সেটা একটু ভিন্ন হতে যাচ্ছে। সাত দিন নয়, পাঁচ ম্যাচের জন্য ১০ দিন সময় নির্ধারিত করা হয়েছে। প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে বিরতি।

 

কিউইদের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হতে যাচ্ছে। আট বছর আগে ২০১৩ সালে যখন কেন উইলিয়ামসনরা বাংলাদেশে এসেছিল। তখন মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে দু’দল।

 

ওই সিরিজে কিউইদের ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল বাংলাদেশ। মিরপুরে দুটি এবং ফতুল্লায় একটি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।ঢাকায় পা রেখে অতিথিরা তিনদিনের কোয়ারেন্টিনে থাকবেন। এরপর প্রস্তুতিতে নামবেন।

 

২৯ আগস্ট বিকেএসপিতে তারা একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবেন। এরপর মূল মঞ্চে মাঠে নামবেন। কিউইদের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ একটিও জিততে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোঁচানোর সময় এসেছে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30