আফগানদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

প্রকাশিত: 5:38 PM, September 9, 2021

আফগানদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আফগানিস্তান অনূর্ধ-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজে টাইগার যুবাদের নেতৃত্ব দিবেন মেহেরব হাসান। আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

 

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর। বিসিবির ঘোষিত এই দলে দশ ব্যাটসম্যানের সঙ্গে পেস অ্যাটাকে থাকছেন চারজন। এ ছাড়া তিন স্পিনার ও এক অলরাউন্ডারকে রাখা হয়েছে।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :

মোফিজুল ইসলাম রবীন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইস মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুসফিক হাসান, রিপন মন্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন ও গোলাম কিবরিয়া।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30