ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

প্রকাশিত: 5:09 PM, October 24, 2021

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বিশ্বকাপের আসরে এবার মাঠে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান-ভারত। ম্যাচটিকে ঘিরে পুরো এশিয়াজুড়ে উত্তেজনায় কাঁপছে। দুবাইয়ে আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বকাপের ওই হাইভোল্টেজ ম্যাচ। এর আগে টি-২০ বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। সব ম্যাচই পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে সেই দুর্নাম ঘুচাতে।

 

এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইমরান খানের উত্তরসূরীরা। ইতিমধ্যে ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হায়দার আলি।

 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, আজকের ম্যাচে যে পাঁচ পাক ক্রিকেটারদের দিকে সবার নজর থাকবে, তারা হলেন, অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি এবং মোহাম্মদ হাফিজ ৷ নিউজ এইটিন ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ভারত নিজেদের প্রথম একাদশ ঘোষণা করবে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30