পাকিস্তানের জয়ে খুশি ভারত!

প্রকাশিত: 12:32 PM, October 27, 2021

ক্রিড়া প্রতিবেদকঃঃ

নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে যাওয়ার দিকেও তারাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।

 

খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার। আর এ কারণেই নিউজিল্যান্ডের পরাজয়ে কেবল পাকিস্তানই, খুশি ভারতও। মঙ্গলবার পাকিস্তান যখন অপমানের বদলা নিচ্ছে, ভারতীয় সমর্থকরা চাইছিলেন বাবরদের জয়। রোববার যে প্রতিপক্ষের কাছে ১০ উইকেটে হারের লজ্জা সইতে হয়েছে, সেই পাকিস্তানের জয়ের দিকেই তাকিয়ে বসেছিলেন ভারতীয় সমর্থকরা। কারণ ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন দল আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড।

 

ভারতীয় সমর্থকদের মতে, এই তিন দলের বিরুদ্ধেই অনায়াসে জিতবে প্রথম তিনটি দল। ফলে নিজেদের মধ্যে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ভারতের বিপক্ষে তাদের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ম্যাচের দিন পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। তাদের এই আচরণ একেবারেই মেনে নিতে পারেনি পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা বলেই রেখেছিলেন বদলা নেওয়া হবে টি২০ বিশ্বকাপে।

 

সেটিই করে দেখালেন বাবর আজমরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে চাপে রেখে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচেও জয় পায় পাকিস্তান। মঙ্গলবার তাই নিউজিল্যান্ডকে হারিয়ে অপমানের জ্বালা জুড়ানোর সঙ্গে ভারতীয় সমর্থকদের মুখেও হাসি ফোটালেন বাবররা।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30