শেবাগ-ওয়াসিমদের টিটকারীর শিকার কোহলিরা

প্রকাশিত: 2:32 PM, November 8, 2021

শেবাগ-ওয়াসিমদের টিটকারীর শিকার কোহলিরা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

এক ম্যাচের ওপর নির্ভর করছিল তিনটি দলের সেমিফাইনাল ভাগ্য। আবুধাবিতে কাল আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। অথচ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ভারত ছিল অন্যতম ফেভারিট দল, শিরোপার দাবিদার। আর সেই ভারতই উঠতে পারল না শেষ চারে। বিরাট কোহলি অ্যান্ড গংয়ের এমন ব্যর্থতায় হতাশ গোটা ভারত।

 

দেশটির সোশ্যাল মিডিয়াজুড়ে ট্রল-মিম চলছে কোহলিদের নিয়ে। বাদ যাননি বীরেন্দ শেবাগ ও ওয়াসিম জাফরদের মতো ভারত দলের সাবেক তারকারাও। সাবেকদের টিটকারীর শিকার হয়েছে দলটি। টুইটারে শেবাগ ভারতের কংগ্রেস দলের প্রধান রাহুল গান্ধীর একটি বিখ্যাত মিম ছবি পোস্ট করেছেন। যাতে লেখা— ‘খতম বাই বাই টাটা গুডবাই’; যার মানে— ‘শেষ, বিদায়, টাটা…’। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কে এভাবেই প্রকাশ করেছেন শেবাগ। জাফর ওয়াসিমও কম যাননি। ভারতীয় দলকে খোঁচা দিয়েছেন মিমের মাধ্যমে। জনপ্রিয় হিন্দি কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’- এর একটি দৃশ্য পোস্ট করেছেন তিনি।

 

ছবিতে বোঝানো হয়েছে— ভারত আর আফগানিস্তানকে ফেলে সবার পেছনে থাকা নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে । তবে কোহলিদের এমন খোঁচায় বিদ্ধ করতে চাননি ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি নাকি আগে থেকেই জানতেন ভারত দল এবার আর সেমির টিকিট পাচ্ছে না। যোগ্য দল হিসেবেই কিউইরা সেমিফাইনাল নিশ্চিত করেছে বলে মন্তব্য তার। টুইটে ভাজ্জি লিখেছেন— ‘দারুণ খেলেছ নিউজিল্যান্ড। তোমরাই সেমিফাইনালে যাওয়ার যোগ্য। কী সুন্দর খেললেন কেন উইলিয়ামসন। তাকে এবং গোটা নিউজিল্যান্ড দলকে দেখে দারুণ লাগছে। জানতাম যে ভারত সেমিফাইনালে যাবে না। তবে কোনো চিন্তা নেই। আরও শক্তিশালী হয়ে ফিরব।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30