এই ৩ মাস ওদের বিরক্ত করতে চাই না: পাপন

প্রকাশিত: 3:29 PM, December 12, 2021

এই ৩ মাস ওদের বিরক্ত করতে চাই না: পাপন

ক্রিড়া প্রতিবেদকঃঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। যে কারণে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন জাতীয় দলের সদস্যরাসহ বিসিবির কর্মকর্তারা। তবে বাংলাদেশ দলকে তিন মাস বিরক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ দলকে এ সময় বেঁধে দিয়েছেন তিনি।

 

শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি পাপন। নিউজিল্যান্ডের মাটিতে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। আর সাকিব-তামিম ও মাহমুদউল্লাহ ছাড়া দল নিয়ে সেই কিউইদের মাঠে কেমন কঠিন পরিস্থিতিতে পড়েন মুমিনুল সে প্রসঙ্গও টানেন পাপন। বলেন, ‘নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা তিন মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না।

 

ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়… এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না? গত দেড় বছরে তো এমন হয়নি। তামিম, সাকিব, রিয়াদ নেই। মূল তিন খেলোয়াড় নেই। এটার প্রভাব থাকবে না? এখানে তো নতুন তিনজনকে দিতে হবে। তা দিতে গিয়ে অনেক সময় পরিবর্তন করে। কেন করে জানি না, তবে আমার মনে হয় ভালো কারণেই করে। এখন সব কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন। টিম সেটআপের জন্য তো একটা সময় দেবেন।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30