লন্ডনে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ,ভাংচুর

প্রকাশিত: 6:46 PM, March 3, 2020

লন্ডনে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ,ভাংচুর

প্রতিনিধি/লন্ডনঃ

যুক্তরাজ্য যুবদলের লন্ডন মহানগর যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে লন্ডন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল খায়েরকে মাথায় আঘাত প্রাপ্ত ও রক্তাক্ত হতে দেখা গেছে। বেশ কিছু স্যোশাল মিডিয়ায় একাদিক ভিডিওতে দেখা যায় একদল বাংলাদেশী যুবক দেশীয় অস্ত্র, হকিস্টিকসহ একে অপরের দিকে বার বার দাওয়া দিয়ে যাচ্ছে। জানা গেছে সোমবার সন্ধ্যার পর হোয়াইটচ্যাপেলের আল হামারা রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি দেওয়ান বাছিতের নেতৃত্বে যুবদলের একটি অংশ সভা সভা করছিল।

এসময় তারা যুক্তরাজ্য যুবদলের দেয়া লন্ডন মহান নগর যুবদলের কমিটিকে প্রত্যাখান করে নতুন কমিটি ঘোষণা করেন। এর কিছুক্ষন পরেই রাত প্রায় ১০টায় বেশ কিছু যুবক এসে রেস্টুরেন্টে বাইরে অতর্কিত হামলা ও ভাংচুর করে।উভয় গ্রুপের হামলা পাল্টা হামলায় আতংকিত হয়ে পড়েন বাঙালী পাড়ার ব্যবসায়ীসহ পথচারীরা। তবে দ্রুত পুলিশের বেশ কয়েকটি গাড়ী চলে আসলে সটকে পড়ে উভয় গ্রুপের নেতারা। আহত যুবককে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানাগেছে যুবদলের কমিটি গঠন এবং বেশ কয়েকটি শাখা কমিটি নিয়ে যুক্তরাজ্য যুবদলের মধ্যে নিরব গ্রুপিং চলে আসলেও লন্ডন মহানগর কমিটি গঠনের পর থেকে এই গ্রুপিং আরো বাড়তে থাকে।শেষমেষ সোমবার ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদলের নেতা ও তাদের কর্মীরা। তবে কেউ কেউ বলছেন, যুবদলের আড়ালে বাড়াটিয়ারাই এই হামলা চালায়। অনেকেই আশংকা করছেন যুক্তরাজ্য বিএনপি দ্রুত হস্তক্ষেপ না করলে যুবদলের এই ধরনের সংঘর্ষ আরো হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30