সিলেট |
প্রকাশিত: 5:23 PM, December 17, 2021
ক্রীড়া প্রতিবেদকঃঃ
ক্রিকেট ইতিহাসে রেকর্ড একশটি সেঞ্চুরি করে আট বছর আগে অবসরে গেছেন শচীন টেন্ডুলকার। স্বাভাবিকভাবেই আলোচনায় থাকেন না ভারতীয় এই কিংবদন্তি। কথা বলার ক্ষেত্রেও পরিমিত তিনি। হয়তো এ কারণেই শচীনের প্রতি মানুষের ভালোবাসা এখনো আগের মতোই আছে। ক্রিকেট ইতিহাসে রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান করায় তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইংল্যান্ডের এক জরিপকারী প্রতিষ্ঠানের ২০২১ সালের জরিপে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত পুরুষের মধ্যে ১২ নম্বর পজিশনে নাম রয়েছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীনের। তবে খেলার জগতে শচীনের অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় পজিশনে আছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেই জরিপে সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের মতো এবারো আছেন তালিকার তিন নম্বরে। তালিকার চার নম্বরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাত নম্বরে আছেন লিওনেল মেসি।গতবারের জরিপে সেরা ২০ এর মধ্যে ছিলেন না শচীন।
এবার ‘নতুন আগমন’ হিসেবে সেরা বিশে যে পাঁচজন উঠে এসেছেন, তার মধ্যে তালিকার ১১ নম্বরে যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেটের পরই আছেন শচীন টেন্ডুলকার। এই জরিপে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পেছনে ফেলেছেন শচীন।