বাংলাদেশ কাল ঘুরে দাঁড়াবে, সেরাটা দেখাবে : হেরাথ

প্রকাশিত: 3:32 PM, January 9, 2022

বাংলাদেশ কাল ঘুরে দাঁড়াবে, সেরাটা দেখাবে : হেরাথ

ক্রীড়া প্রতিবেদকঃঃ

নিউজিল্যান্ডের মাটিতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। মাউন্ট ম্যাঙ্গানুইয়ের কীর্তি চাপা পড়েছে ক্রাইস্টচার্চের সবুজের উইকেটে। পেস বান্ধব উইকেট হয়েও আচরণ বদলে অবিচার করলো টাইগার বোলারদের সাথে। সেই সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে কিউই ব্যাটাররা। প্রথম দিন শেষে মাত্র এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করেছে ৩৪৯ রান। যদিও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস করেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

 

আজ রোববার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সবুজ উইকেটের দিকে চেয়ে টাইগারদের সিদ্ধান্ত ঠিক বলা গেলেও বোলিংয়ে সেটা ভুলই প্রমাণ করে দিলেন টম লাথাম ও ডেভন কনওয়েরা। ওপেনিং জুটিতে ১৪৮ রানের পর কনওয়ের সঙ্গে ২০১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিন শেষ করেন লাথাম। ব্যাট হাতে একাই করেন অপরাজিত ১৮৬ রান।

 

প্রথম টেস্ট টাইগারদের কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় টেস্টে চ্যাম্পিয়নের মতো ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। যদিও বাংলাদেশি বোলারদের চেষ্টা ছিল জুটি ভেঙে ব্রেক থ্রু আনার। হেরাথ বোলারদের চেষ্টার প্রশংসা করে বলেন, ‘সত্যি বলতে দিনটি আমাদের জন্য ভালো ছিল না। ছেলেরা বিশেষ করে ফাস্ট বোলাররা শতভাগ দিয়েছে, স্পিনাররাও।’

 

কিউই অধিনায়কের প্রশংসা করলেও দ্বিতীয় দিন বোলাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস হেরাথের। তিনি বলেন, ‘সবমিলিয়ে কৃতিত্ব দিতে হবে টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। তারা খুব ভালো ব্যাট করেছে। আমি নিশ্চিত, এই ছেলেরা (বাংলাদেশের বোলাররা) কালকে ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের সেরাটা দেখাবে।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30