দল থেকে বাদ পড়লেন আশরাফুল

প্রকাশিত: 12:39 PM, January 13, 2022

দল থেকে বাদ পড়লেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ব্যাট কথা না বলায় দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেনস কাপের শেষ ম্যাচে একাদশে ঠাঁই হলো না তার ইস্ট জোনের হয়ে প্রথম দুই ম্যাচে ৫ বলে ০ ও ৫৭ বলে ১৫ রান করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

 

তার বদলে একাদশে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার নাদীফ চৌধুরীকে। এছাড়া উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুরের বদলে একাদশে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে নর্থ জোনের মুখোমুখি হয়েছে ইস্ট জোন।

 

টস হেরে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের নর্থ জোন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান।  ৮৭ বলে ৬৬ রান করে রানআউট হয়ে গেছেন রিয়াদ।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30