সিলেট |
প্রকাশিত: 4:11 PM, January 13, 2022
ক্রীড়া প্রতিবেদকঃঃ
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি ও ওয়ানডের মতো অভিজাত সংস্করণেও ফ্রি হিট চান দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন।প্রোটিয়া এই পেসার নিজের অফিসিয়াল টুইটে এক বার্তায় বলেন, নো বলের জন্য টেস্টেও ফ্রি হিট শুরু করা নিয়ে আপনারা কী বলেন? এতে নিচের দিকের ব্যাটাররা বেশি বল খেলতে পারবে।
কখনও ৭-৮ এমনকি ৯ বলেরও ওভার হয়। ভালো বোলার হলে নিচের দিকের ব্যাটারদের ৬টা বল খেলতেও সমস্যা হয়। কিন্তু ফ্রি হিট হলে সেটা হবে না।ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম টেস্ট থেকেই দেখা গেছে নো বলের আধিক্য। দুই দলের জোরে পেসাররাই মাঝে মধ্যে নো বল করছেন।
কিন্তু টেস্টে ফ্রি হিট না থাকায় সেই নো বলের তেমন খেসারত দিতে হচ্ছে না ফ্রি হিট থাকলে বোলাররাও অনেক সতর্ক হবেন ব লে মনে করেন স্টেইন।ও য়ানডে ও টি-টোয়েন্টিতে নো বল করলে পরের বলটি হয় ফ্রি হিট। সেই বলে রান আউট ছাড়া অন্য কোনোভাবে ব্যাটার আউট হন না। ফলে হাত খুলে শট মারার সুযোগ থাকে। সেই সঙ্গে আরও বেশি বল খেলা যায়। সেটিই টেস্টে শুরু করার পরামর্শ দিয়েছেন স্টেইন।