ক্রাইস্টচার্চে ৯৫ রানে অলআউট দ.আফ্রিকা

প্রকাশিত: 6:05 PM, February 17, 2022

ক্রাইস্টচার্চে ৯৫ রানে অলআউট দ.আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েই বিপাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

 

আগে ব্যাট করতে নেমে ম্যাট হ্যানরির গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।  নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হ্যানরি ১৫ ওভারে মাত্র ২৩ রানে ৭ উইকেট শিকার করেন।

 

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনার উইলি ইয়াং ও টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১১ রানে ফেরেন  ডেভন কনওয়ে। দলকে এগিয়ে নিচ্ছেন হেনরি নিকোলাস ও নিল ওয়াগনার। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৬ রান।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30