৩ কোটি টাকা বোনাস তামিম-তাসকিনদের জন্য

প্রকাশিত: 12:42 PM, March 24, 2022

৩ কোটি টাকা বোনাস তামিম-তাসকিনদের জন্য

ক্রিড়া প্রতিবেদকঃঃ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খুশি ক্রিকেটারদের সাফল্যে। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

 

দক্ষিণ আফ্রিকায় থাকা গণমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো, এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি, অবশ্যই এটা বড় প্রাপ্তি।’ জালাল ইউনুস আরও যোগ করে বলেছেন, ‘খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম।

 

পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’ এরপরই ৩ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন বিসিবির এই পরিচালক, ‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30