সুনামগঞ্জে লেগুনা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ 

প্রকাশিত: 7:05 PM, January 25, 2020

সুনামগঞ্জে লেগুনা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ 

 

জেলা প্রতিনিধি/সনুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের দিরাইয়ে লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরুহী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দিরাই – সুনামগঞ্জ সড়কের সুজানগরে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে,  দিরাই থেকে একটি যাত্রীবাহি লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে দিরাইগামী একটি মোটর সাইকেল সুজানগরে পৌছিলে লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহত মমিন মিয়া (২৮) দিরাই ঊপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর নাগেরগাও গ্রামের মিয়াধন উল্লার পুত্র এবং একই গ্রামের তারশ দাস (৪০)।

পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার সাথে সাথে লেগুনা চালক পালিয়ে গেছে। লেগুনা জব্ধ করা হয়েছে ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30