বিপিএলে মাশরাফির নেতৃত্বে চমক দেখাতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স

প্রকাশিত: 2:38 PM, October 30, 2022

বিপিএলে মাশরাফির নেতৃত্বে চমক দেখাতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরে আটঘাট বেঁধে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। দলটি ইতোমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করেছে। কিছুদিন আগে রাজধানী একটি পাঁচ তারকা হোটেল লোগো উন্মোচন করে সিলেট। সেখানেই তারা মাশরাফিকে আইকন হিসেবে ঘোষণা করে। সিলেট স্ট্রাইকার্স বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসকে নিশ্চিত করেছে। advertisement 3 দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। পেস বোলিং কোচ হিসেবে সৈয়দ রাসেল ও স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন হাসান মুরাদ। এছাড়া জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত দলের সঙ্গে থাকবেন।

 

 

 

এদিকে সিলেটের মালিকানায় আসন্ন বিপিএল টি-টোয়েন্টি নিয়ে আশার বাণী শোনালেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী। গতকাল শনিবার জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র কারওয়ান বাজারস্থ জালালাবাদ ভবনে নির্বাহী কর্মকর্তাদের সাথে মত বিনিময় কালে সারওয়ার চৌধুরী বলেন, ‘অতিতের বিপিএল সিলেটের পরিচালনা নিয়ে নানা কথা হয়,আসন্ন বিপিএল -২০২৩ সিলেট স্ট্রাইকার্স সিলেটবাসীকে নিরাশ করবে না। আমরা সকল শ্রেণির মানুষের কাছে সহযোগিতা চাই। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে দেয়ার কারিগর, তারকা ক্রিকেটার ও সেরা অধিনায়ক খ্যাত মাশরাফি বিন মর্তুজার দক্ষ নেতৃত্বে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স চমক দেখাতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।’ ম্যানেজিং ডিরেক্টর হেলাল উদ্দিন বলেন, ‘তারকা ক্রিকেটার মাশরাফিকে অধিনায়ক হিসেবে নিয়েছি।

 

 

 

ক্রিকেট আইকন মাশরাফি সিলেট স্ট্রাইকার্সকে নতুন ও তারকা ক্রিকেটারের সমন্বয়ে সাজাবেন। বিশেষ করে মাশরাফিকে মাঠে দর্শকদের পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বিপিএলে সিলেটকে সম্মানিত করতে সচেষ্ট আছেন।’ জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি সি এম কয়েস সামি বলেন, ‘সিলেট স্ট্রাইকার্সের পরিচালকরা আমাদের সু সন্তান। আমরা তাদের আয়োজনকে সিলেটবাসীর জন্য গৌরবের মনে করছি। আমরা মাঠে থাকব,পাশেও থাকব ইনশাআল্লাহ।’ সহ সভাপতি সৈয়দ জগলুল পাশা বলেন, ‘সিলেট স্ট্রাইকার্স সাফল্যের সাথে এগিয়ে যাবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ও সিলেটবাসী বিপিএল জয়ে পাশে থাকবেন।

 

 

 

 

সাধারণ সম্পাদক ও বিটাক’র মহা পরিচালক আনোয়ার চৌধুরী বলেন, ‘সিলেট স্ট্রাইকার্স অতিতে’র ত্রুটিগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে হবে।’ সাংবাদিক আনহার সমশাদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমদ, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু,আব্দুল হাকিম রুবেল, আফরোজ রায়হান, সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীর, সাহাবউদ্দিন শুভ প্রমুখ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেট স্ট্রাইকার্সের পরিচালকদের সংগঠনের মনোগ্রাম সংবলিত উত্তরীয় উপহার দেয়া হয়।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30