মেসির বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি : লেওয়ানডস্কি

প্রকাশিত: 7:05 PM, November 19, 2022

মেসির বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি : লেওয়ানডস্কি

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বিশ্বকাপ শুরু হতে না হতেই শুরু হয়ে গেল বিতর্ক। পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি আর্জেন্টিনা তারকা লিওনে্ল মেসির সমালোচনা করেছেন বলে আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে মেসিভক্ত নেটিজেনরা এক হাত নিচ্ছিলেন নেওয়ালডস্কিকে। কিন্তু বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করে পোলিশ তারকা সাফ জানিয়ে দিলেন মেসির কোনও সমালোচনা সাম্প্রতিক অতীতে করেননি তিনি।

 

 

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশপাশি কোন চার দেশ বিশ্বকাপ জিততে পারে, সে ব্যাপারেও নিজের মতামত ব্যক্ত করেছেন এই তারকা ফুটবলার। প্রসঙ্গত, আর্জেন্টিনা এবং পোল্যান্ড বিশ্বকাপের একই গ্রুপে রয়েছেন। অর্থাৎ গ্রুপ পর্বেই মেসি বনাম লেওয়ানডস্কি দ্বৈরথ দেখতে পাবেন ফুটবলরপ্রেমীরা। এই বিতর্ক বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল সেই ম্যাচের উত্তেজনা। দ্য বেস্ট ২০২১ অ্যাওয়ার্ড কে পেতে পারেন, এই তালিকায় লেওয়ানডস্কিকে রাখেননি মেসি।

 

 

এর পরই মেসির সমালোচনা লেওয়ানডস্কি করেছিলেন বলে অভিযোগ। সেই ব্যাপারে মেসির প্রসঙ্গ উঠতেই পোলিশ তারকার লেওয়ানডস্কি বলেছেন, “আমার সঙ্গে মেসির সম্পর্কের কথা? আমি কখন বললাম সেটা? কোথায় বললাম? আপনি নিশ্চয়ই বিষয়টি ইনস্টাগ্রামে দেখেছেন। আমি মেসির ব্যাপারে কোনও কথা বলিনি। কেবল মাত্র আর্জেন্টিনার জাতীয় দলই নয়, প্যারিস সাজাঁর হয়ে খুব ভাল পজিশনে রয়েছে মেসি।” আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ডের ম্যাচ নিয়ে উৎসাহ বাড়ছে এই দুই তারকাকে নিয়ে।

 

 

মেসি এবং লেওয়ানডস্কির জন্যই ওই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই ম্যাচকে কেবলই মেসির সঙ্গে লড়াই ভাবতে নারাজ লেওয়ানডস্কি। সংবাদমাধ্যমকে একহাত নিয়ে তিনি বলেছেন, “এটা খুব অবাকের বিদেশি সাংবাদিকরা আর্জেন্টিনা এবং পোল্যান্ডের ম্যাচকে মেসি-লেওয়ানডস্কির দ্বৈরথে পরিণত করেছেন। কিন্তু কেউ ম্যাচটার ব্যাপারে বলছেন না।

 

 

 

সম্মান যুদ্ধ বলতেই সবাই ব্যস্ত।” কোন চারটি দল বিশ্বকাপ জিততে পারে, সে তালিকায় মেসির আর্জেন্টিনাকে রেখেছেন লেওয়ানডস্কি। তাঁর মতে, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে ২২ নভেম্বর। এর পর ২৬ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে খেলবেন লেওয়ানডস্কিরা। ওই গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে পোল্যান্ড। এই ম্যাচই যে ওই গ্রুপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30