সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত যে বাবা হচ্ছেন সেটি কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে জানিয়েছিলেন। আজ শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে শান্ত জানালেন ছেলে সন্তান ভূমিষ্ট হওয়ার খবর। কাকতালীয় ব্যাপার হচ্ছে, নিজের জন্মদিনেই সন্তানের বাবা হলেন শান্ত।
১৯৯৮ সালের এই দিনে (২৫ আগস্ট) জন্ম হয়েছিল জাতীয় দলের টপ অর্ডার এই ব্যাটারের। ফেসবুক স্ট্যাটাসে শান্ত লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪ মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’
২০২০ সালের জুলাই মাসে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন শান্ত। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহীর ছেলে শান্তর স্ত্রীর বাড়িও রাজশাহীতে। তার স্ত্রী সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।