তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

প্রকাশিত: 3:59 PM, December 12, 2023

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের তিন সংস্করণেই অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য ২০২৩ সালে হঠাৎ করেই তিন ফরম্যাটের অধিনায়ক হতে হয় তাকে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সরে দাড়ানোয় সাকিব আল হাসানের ওপর টেস্ট ও টি-টোয়েন্টি দলের সাথে ওয়ানডে দলের দায়িত্বও বর্তায়।

 

যদিও ওয়ানডে বিশ্বকাপের আগে বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব নিজেই বলেছিলেন, বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আস্থা রাখতে চায় সাকিবের উপরই। তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিবকেই তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখতে চায় বোর্ড।

 

এছাড়াও আলোচনায় রয়েছে তামিম ইকবাল ইস্যুও। জালাল ইউনুস জানিয়েছেন, তামিমের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারিতে বিপিএলের পর। এর আগে মঙ্গলবার সাকিব বিদেশী ফ্রাঞ্চাইজি থেকে দেশের ক্রিকেটে সময় বেশি দিবেন বলে জানান। এ ব্যাপারেও জালাল ইউনুস বলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর।

 

আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’ এছাড়াও শান্তকে যে শুধু নিউজিল্যান্ড সিরিজের নেতৃত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারটিও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে।

 

 

সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’ তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি জালাল আরও বলেন, ‘এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। আমরা যাদের সম্ভাব্য ক্যাপ্টেন বলি তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয় তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30