যুক্তরাজ্য থেকে ঐক্যের ডাক, সিলেট-৪ এ প্রবাসীদের হুঁশিয়ারি

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

যুক্তরাজ্য থেকে ঐক্যের ডাক, সিলেট-৪ এ প্রবাসীদের হুঁশিয়ারি

আন্তজাতিক ডেস্ক ::

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে স্থানীয় প্রার্থী চান লন্ডন প্রবাসীরা। প্রবাসে থাকা এই রেমিট্যান্স যোদ্ধারা মনে করছেন, দীর্ঘদিন ধরে বহিরাগত নেতাদের প্রার্থিতা ও প্রতিনিধিত্বের কারণে সীমান্তবর্তী এ জনপদ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়েছে।

 

 

রবিবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে “সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী চাই” শীর্ষক আলোচনা সভায় প্রবাসীরা সর্বসম্মতভাবে এই দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন অক্সফোর্ড সিটি কাউন্সিলর ও গোয়াইনঘাটের কৃতিসন্তান আব্দুল মুবিন, এবং সঞ্চালনা করেন তোরাব আলী।

 

 

 

বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধির অভাবে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এখনো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে। দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় অঞ্চল হওয়া সত্ত্বেও পর্যাপ্ত উদ্যোগের অভাবে এই জনপদের অর্থনীতি থমকে আছে।

 

 

 

তাঁরা অভিযোগ করেন, ভোলাগঞ্জ, জাফলং, উৎমাছড়া, বিছনাকান্দি ও শ্রীপুরের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর এ অঞ্চল প্রতি নির্বাচনে বহিরাগত প্রার্থীদের “শকুনের দৃষ্টি”র শিকার হয়। এবারের নির্বাচনে যদি বিএনপি স্থানীয় নেতাকে মনোনয়ন না দেয়, তবে প্রবাসীরা ব্যালটের মাধ্যমে কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

 

 

 

বক্তারা আরও বলেন, সিলেট-৪ আসন পুনরুদ্ধার করতে হলে বিএনপিকে এমন একজন স্থানীয়, ত্যাগী ও তৃণমূলভিত্তিক নেতাকে মনোনয়ন দিতে হবে, যিনি মাঠপর্যায়ে সংগঠনকে নতুনভাবে শক্তিশালী করেছেন এবং জনগণের আস্থা অর্জন করেছেন।

 

 

 

সভায় আরও বক্তব্য রাখেন- আফতার মিয়া, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, সজ্জাদ মিয়া, মোজ্জাকীর আলী, হাবিবুর রহমান, লিটন মিয়া, বুরহান উদ্দিন, ইমরান আহমদ, আব্দুল খালিক, নাহিদ ইসলাম, লুৎফুর রহমান, সুমন মিয়া প্রমুখ।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031