ইরানে স্থল সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

ইরানে স্থল সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক ::

 

তেহরান যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীকে মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর সঙ্গে লড়তে ইরান অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন আব্বাস।

 

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে একটি অর্থহীন মন্তব্য বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপহাসের সুরে তিনি বলেন, ‘বর্তমানে ইরানে মার্কিন স্থল সৈন্য পাঠানো হবে সময়ের অপচয় এবং এই মুহূর্তে আমি এমন কিছু ভাবছি না।’

 

 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। যা কিছু হারানোর ছিল, তার সবই তারা হারিয়েছে।’

 

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইরান মার্কিন বা ইসরায়েলি স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত।’

 

 

আরাগচির এমন মন্তব্যকে ট্রাম্প ‘একটি অর্থহীন মন্তব্য’ বলে অভিহিত করেন।

 

 

সাক্ষাৎকারে ট্রাম্প আরও স্পষ্ট করেন, তার মূল লক্ষ্য ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোকে হটানো।

 

 

ইরানের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কাছে এমন কিছু লোক আছেন, যারা আমার মতে খুব ভালো কাজ করতে পারবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031