করোনায় আক্রান্ত নেইমার

প্রকাশিত: 12:51 PM, September 3, 2020

করোনায় আক্রান্ত নেইমার

ক্রীড়া প্রতিবেদকঃঃ

অল্পের জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। তারপরই ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ইবিজার সমুদ্রসৈকতে। এরপরই জানা গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজি’র ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

নেইমারের সঙ্গে ইবিজারে থাকা পিএসজির অপর দুই ফুটবলার অ্যাঞ্জেলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোয়া আক্রান্ত হবার খবর পাওয়া গেছে আগেই। ধারণা করা হচ্ছে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তারা।

এর আগে, গত সোমবার পিএসজি এক বিবৃতিতে জানায়, তাদের দু’জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার আরও একজনের কথা স্বীকার করা হয়েছে। তবে নাম প্রকাশ করা হয়নি। আনুষ্ঠানিক বিবৃতিতে শুধু লিখেছে, ‘পিএসজির তিন খেলোয়াড় কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তারা সবাই যথাযথ স্বাস্থ্য সুরক্ষার নীতি মেনে চলবেন। আগামী কয়েক দিনে সব খেলোয়াড় ও কর্মকর্তারই টেস্ট করা হবে।’

ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ আজ বুধবার জানিয়েছে, পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমার করোনায় আক্রান্ত হলেন।

ফ্রেঞ্চ লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে গত ২১ আগস্টেই। কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা পিএসজি ০-১ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ার পর ফ্রেঞ্চ লিগের কাছে নিজেদের লিগ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তাদের অনুরোধ রেখে নতুন মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচের তারিখ ২৯ তারিখ থেকে পিছিয়ে ১০ সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয়েছে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031