চট্টগ্রাম নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

চট্টগ্রাম নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই চট্টগ্রামকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।’

 

তিনি বলেছেন, ‘কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোই হবে তার মূল অগ্রাধিকার।’

 

 

আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মন্ত্রী আমীর খসরুকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বিপুল সংবর্ধনা দেন। ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

 

 

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে আমাদের অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান সৃষ্টিতে। চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো—এই দুই বিষয়কে সামনে রেখেই আমরা এগোব।’

 

 

চট্টগ্রামকে প্রকৃত অর্থেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, বন্দর আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

 

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই আমাদের লক্ষ্য।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930