পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: মির্জা ফখরুল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে।’

 

 

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’

 

ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।’

Spread the love