ইরানের ছোড়া মিসাইলে প্রবাসী আরও দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

ইরানের ছোড়া মিসাইলে প্রবাসী আরও দুই বাংলাদেশি নিহত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাহারাইনের একটি শিপ ইয়ার্ডে ইরানের ছোড়া মিসাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে চট্টগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

 

রবিবার (০১ মার্চ) বাহারাইনের স্থানীয় সময় রাত ২টার দিকে আসরি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত প্রবাসী মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়েরগো বাড়ির বাসিন্দা। তিনি ২৭ বছর ধরে বাহারাইনে কর্মরত ছিলেন।

 

তারেকের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, ভোরে মধ্যপ্রাচ্যের বাহরাইনে শিপ ইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হয়েছে।

 

নিহত তারেকের সহকর্মী সুমন বলেন, শিপ ইয়ার্ডে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ ছিল। জাহাজটিকে লক্ষ্য করে রাত ২টার দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তিনজনই বাংলাদেশি।

Spread the love