বিশ্বকাপ ভেন্যুতে অভিবাসন কর্তৃপক্ষ থাকলে ধর্মঘটের হুঁশিয়ারি শ্রমিকদের

প্রকাশিত: 2:40 PM, May 19, 2026

লন্ডন বাংলা ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিশ্বখ্যাত স্টেডিয়াম সোফাই স্টেডিয়ামের শ্রমিকরা ঘোষণা দিয়েছেন, আসন্ন বিশ্বকাপ চলাকালে যদি অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা (আইস) মোতায়েন করা হয়, তবে তারা কাজ বন্ধ করে ধর্মঘটে যাবেন।

শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউএনআইটিই হিয়ার লোকাল ১১, যা প্রায় দুই হাজার হোটেল ও আতিথেয়তা খাতের কর্মীকে প্রতিনিধিত্ব করে, সোমবার ফেডারেল সরকারের কাছে দাবি জানায়—ম্যাচ চলাকালে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাকে স্টেডিয়ামে ব্যবহার না করার নিশ্চয়তা দিতে হবে।

 

এই স্টেডিয়ামটি টুর্নামেন্টের সময় ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ নামে পরিচিত হবে এবং সেখানে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচও।

শ্রমিকদের অভিযোগ, অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার উপস্থিতি তাদের এবং দর্শকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করবে। স্টেডিয়ামের এক কর্মী আইজাক মার্টিনেজ বলেন, ‘আমরা কাজের জায়গায় বা বাড়ি ফেরার পথে আটক হওয়ার ভয়ে থাকতে চাই না।’

 

তিনি আরও জানান, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি ও তার সহকর্মীরা ধর্মঘটে যেতে প্রস্তুত।

 

শ্রমিকদের আরেকটি উদ্বেগ হলো বিশ্ব ফুটবল সংস্থার তথ্য সংগ্রহ প্রক্রিয়া, যেখানে টুর্নামেন্ট শুরুর আগে কর্মীদের ব্যক্তিগত তথ্য জমা দিতে হয়।

 

এক প্রতিবাদকারী কর্মী ইয়োলান্ডা ফিয়েরো বলেন, তারা চান না তাদের তথ্য অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা বা কোনো বিদেশি সংস্থার সঙ্গে ভাগ করা হোক।

 

এই প্রতিবাদ কর্মসূচিতে “বিশ্বকাপ থেকে অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থাকে সরাও” লেখা প্ল্যাকার্ড ও বল নিয়ে অংশ নেন শ্রমিকরা। এতে সমর্থন জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের এক প্রার্থী টম স্টেয়ার।

 

তিনি বলেন, এই সংস্থার কাজ মূলত সীমান্ত নিয়ন্ত্রণ, কিন্তু বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মতে, এটি শ্রমিকদের জন্য একটি বড় হুমকি তৈরি করতে পারে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031