জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: 5:51 PM, May 22, 2026

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর আগে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাংলাদেশ। অজিদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জুন। এরপরই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

 

জিম্বাবুয়ে সফরের শুরুটা হবে টেস্ট ম্যাচ দিয়ে। হারারেতে ২৮ জুন একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা। একই ভেন্যুতে ওয়ানডে ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই। উভয় দল এরপর চলে যাবে বুলাওয়েতে। সেখানে কুইন স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টির তিনটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ের স্থানীয় সময় অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031