সিলেট ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটিতে ২০০ ছাড়িয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে বাংলাদেশ। হৃদয় ২৬ ও মোসাদ্দেক ৪৫ রানে অপরাজিত আছেন।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
এদিন বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে ও ব্যক্তিগত ৫ রানে ফেরেন সাইফ হাসান। নাথান এলিসের বলে আউট হন তিনি।
তবে এরপর হাল ধরেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এ জুটি ৯১ বলে ৯৬ রান তোলেন। যেখান তানজিদ ৪৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৪ করে এলিসের শিকার হন ও শান্ত ৮৬ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৭ করে ম্যাট রেনশর বলে মাঠ ছাড়েন। মাঝে রেনশর বলেই দ্রুত ফিরে যান লিটন দাস (৭)।