বিশ্বকাপে আবারও পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

বিশ্বকাপে আবারও পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

স্পোর্টস ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হাজারো জাপানি দর্শক নিজেদের সঙ্গে ব্যাগ নিয়ে এসে আবারও পরিচ্ছন্নতার নজির স্থাপন করেছেন। এদিন প্রচণ্ড গরমে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায়, জাপানের জাতীয় দল নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলতে নামে একটি বড় শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্কভাবে খেলতে থাকে। বিরতির পর নেদারল্যান্ডসের অধিনায়ক ভারজিল ভ্যান ডাইক গোল করে দলকে এগিয়ে দেন। পরে জাপানের কিয়ানো নাকামুরা একটি দ্রুত শটে গোল করে সমতা ফেরান।

 

তবে খুব বেশি সময় না যেতেই ক্রেসেন্সিও সামারভিলের বাঁকানো শটে নেদারল্যান্ডস আবার এগিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোকি ওগাওয়ার শক্তিশালী হেডার দাইচি কামাদার গায়ে লেগে জালে ঢুকে গেলে জাপান সমতা ফেরায়।

মাঠের লড়াইয়ের বাইরে, জাপানি দর্শকদের আচরণ আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। প্রায় ছয় হাজার মাইল দূর থেকে ডালাসে আসা জাপানি সমর্থকরা শত শত আবর্জনার ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। ম্যাচ শেষেও অনেকেই গ্যালারিতে থেকে গিয়ে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন।

 

ম্যাচ শুরুর আগে ডালাস শহরের রাস্তায় তাদের বিশাল শোভাযাত্রা দেখা যায়, যেখানে তারা হাতে ব্যাগ নিয়ে স্টেডিয়ামের দিকে অগ্রসর হন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের এই আচরণকে ‘শ্রদ্ধাশীল’ ও ‘অত্যন্ত ভদ্র’ বলে প্রশংসা করেন।

 

একজন মন্তব্য করেন, ফলাফল যাই হোক, জাপানের সমর্থকেরা প্রতিবারই মাঠের বাইরে বিজয়ী। আরেকজন লেখেন, এমন শৃঙ্খলা ও আচরণ সত্যিই বিরল, যা গভীর শ্রদ্ধার যোগ্য।

 

এটি প্রথম ঘটনা নয়। এর আগেও মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ শেষে জাপানি দর্শকরা দীর্ঘ সময় ধরে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন। একইভাবে গত বিশ্বকাপে এবং তার আগের আসরগুলোতেও তারা নিজেদের আচরণের জন্য প্রশংসিত হয়েছেন।

 

শুধু দর্শকরাই নয়, জাপানের খেলোয়াড়রাও ড্রেসিংরুম পরিষ্কার রাখার জন্য পরিচিত। অনেক সময় তারা সেখানে কাগজ ভাঁজ করা পাখি এবং ধন্যবাদ বার্তাও রেখে যান।

 

জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ছোটবেলা থেকেই শেখানো হয়। সমাজবিজ্ঞানীদের মতে, এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খেলাধুলার ক্ষেত্রেও প্রতিফলিত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930