টাইব্রেকারের নিয়ম কেন পাল্টাতে চায় ফিফা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

টাইব্রেকারের নিয়ম কেন পাল্টাতে চায় ফিফা

স্পোর্টস ডেস্ক ::

 

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই টাইব্রেকারের নিয়মে বদলাতে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি (ফিফা)। ২৮ জুন বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই এ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে তারা । দ্য টাইমস এ তথ্য জানিয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারিত হয়, কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক হয়, মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে।

 

ফিফা এখন এই দুই টসের বদলে একটি টস রাখতে চায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টসে জেতা দল দুটি বিকল্পের একটিই বেছে নিতে পারবে—হয় আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। অন্য সুবিধাটি পাবে টসে হারা দল।

ইতিমধ্যে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনা করেছে তারা। টাইব্রেকারে লড়াইটা শুধু দুজনের মধ্যেই চলে না, দর্শক ও প্রান্তেরও ভূমিকা থাকে টাইব্রেকারে লড়াইটা শুধু দুজনের মধ্যেই চলে না, দর্শক ও প্রান্তেরও ভূমিকা থাকে।

 

টাইব্রেকারে আগে শট নেওয়ার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে ফুটবলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আগে শট নেওয়া দল তুলনামূলক বেশি সফল হয়। আবার নিজেদের সমর্থকদের উপস্থিতিও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলে মনে করা হয়।

 

ফিফার ধারণা, দুটি সুবিধাই যদি একটি দল পেয়ে যায়, তাহলে প্রতিপক্ষ তুলনামূলকভাবে পিছিয়ে পড়তে পারে। তাই এক টসে জেতা দলকে দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে দেওয়ার প্রস্তাব এসেছে।

 

টাইব্রেকারে আগে শট নেওয়া বা সমর্থকদের সামনে খেলা যে সব সময় সাফল্য এনে দেয়, এমনও নয়। ২০২২ বিশ্বকাপের ফাইনালই তার উদাহরণ। সেবার টাইব্রেকারের গোলপোস্ট বেছে নেওয়া আর আগে শট নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু জিতেছিল আর্জেন্টিনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31