বিদেশী অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

বিদেশী অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

 

সিলেট নগরীর আম্বরখানা থেকে শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ । এসময় তার কাছ থেকে ২৭ পিছ ইয়াবা, বিদেশী ১টি রিভলবার ও ৩ রাউন্ডগুলি উদ্ধার করেছে র‌্যাব। শনিবার এএসপি র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন জানান, গত শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে নগরীর আম্বরখানা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানীর (ইসলামপুর ক্যাম্প) আভিযানিক দল। র‌্যাব-০৯ এর

 

অধিনায়ক লে: কর্ণেল আবু মুসা, মো: শরীফুল ইসলাম, পিএসসিএর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপন (২৮) কোতোয়ালী থানাধীন পুরাতন মেডিকেল খেত্রিপাড়ার বাসিন্দা মৃত আব্দুল খালিকের পুত্র। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ রিপনকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মিডিয়া অফিসার ওবাইন

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031