কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের সংঘর্ষ, শিশু নিহত

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের সংঘর্ষ, শিশু নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ রোববার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

https://www.facebook.com/112031790554159/videos/553176192501192/

 

জানা যায়, ঢাকা-সিলেট রেল রুটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে রেললাইনে ক্রসিং করতে যাওয়ার সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ধাক্কা খায় একটি নোহা গাড়ি। এতে ১ শিশু নিহত হয়।  আহত হয়েছেন অন্তত ৫ জন।কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031