ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আন্তজাতিক ডেস্ক ::

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যকার চরম উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে। দ্য গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার সন্ধ্যার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েল সতর্ক করেছে যে এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

 

 

এর জবাবে ইরান অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।

 

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে।

 

 

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে থিতু হয়।

 

 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

 

 

এদিকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

 

গতকাল রোববার এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করেন, তবে তারা হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা আর খুলবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031