চীনে থাকা শিক্ষার্থীদের দেশে আনা হবে

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

চীনে থাকা শিক্ষার্থীদের দেশে আনা হবে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে।  মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  তিনি বলেন, ‘তবে পরিস্থিতির কারণে তাদের একটু ধৈর্য ধরতে হবে।

 

চীন থেকে ফেরত আসা শিক্ষার্থীদের আগের মতো ১৪ দিন কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।

 

আজ শুক্রবার বিকেলে দুই মন্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় এসব কথা বলেন। বর্তমানে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা ৩২০ শিক্ষার্থীকে আগামীকাল বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তারা।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘অনেক লোক মারা যাচ্ছে, তাই কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য সুখবর হলো আমাদের দেশ এখনো নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি। আরও কিছু বাঙালি সেখানে আছে, তারা যদি আসতে চায়, নিয়ে আসা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরতে হবে। মাথায় রাখতে হবে আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। তবে সহসাই তাদের নিয়ে আসা হবে।

 

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক বলেন, ‘পরবর্তীতে চীন থেকে কাউকে আনা হলে আগের মতো তাদের কেউ ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে।’

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031