মালয়েশিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

মালয়েশিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশিদের বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় রাতে রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ার ৪০ সি লরং মেরান্তি, জালান কেনেংগার তৃতীয় তলার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে।

 

আহতরা হলেন- রাকিবুল ইসলাম (২৭), মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭), ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও আতিকুর রহমান (২৮)। এদের মধ্যে রাকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

 

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে তিনজন ইন্ডিয়ান মালয়েশিয়ান ডাকাতির উদ্দেশ্যে বাংলাদেশিদের বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে ৫/৬ জন বাংলাদেশির মোবাইল ছিনিয়ে নেয়। পরে কয়েক জনের হাত, মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে।

 

এরপর ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। এ সময় বাংলাদেশিদের চিৎকারে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

ডাকাতির ঘটনায় জালান বান্ডার এইচ এস লী থানায় (বালাই) একটি মামলা করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নুরদায়ু বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031