বন্ধ হতে যাচ্চে আন্তঃজেলা বাস চলাচল!

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

বন্ধ হতে যাচ্চে আন্তঃজেলা বাস চলাচল!

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন ও প্রয়োজনে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব আশঙ্কার কথা জানান।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

 

তিনি বলেন, করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031