যুক্তরাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত একই পরিবারের দুই সদস্য

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

যুক্তরাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত একই পরিবারের দুই সদস্য

যুক্তরাজ্যে প্রথমবারের মতো দুইজনের শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা।বিবিসি সূত্রে জানা যায়,ভাইরাস আক্রান্ত দুইজনই একই পরিবারের সদস্য এবং তাদেরকে ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) বিশেষ তত্ত্ববধানে রাখা হয়েছে।

 

তবে তাদের পরিচয় সম্পর্কে বিশদ আর কিছু জানানো হয়নি এবং তাদেরকে কোথায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাও জানা যায়নি।চীনে প্রাদুর্ভাব ঘটা এই নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই মারা গেছে হুবেই প্রদেশে।ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরো হাজার হাজার মানুষ। আর চীনের বাইরে ১৮ টি দেশে অন্তত ৯৮ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছে।

 

ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর ক্রিস উিইটি বলেছেন, “এনএইচএস ভালোভাবে প্রস্তুত এবং সংক্রমণ মোকাবেলার ব্যবস্থা নিতে পারঙ্গম। এ ব্যাপারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং আক্রান্ত দুইজনের সঙ্গে কারো সংস্পর্শ ঘটেছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকানো যায়।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31